চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. সফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এ বছর ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য উচ্চমাধ্যমিকে গণিত, রসায়ন, পদার্থ বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের প্রতিটিতে ’বি’ গ্রেডসহ এই চার বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ন্যূনতম ১৭.০ থাকতে হবে। ভর্তিচ্ছুরা আগামী ২ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদন শুধু টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে করা যাবে। ভর্তি-সম্পর্কিত বিস্তারিত তথ্য www.cuet.ac.bd এই ঠিকানায় পাওয়া যাবে।