চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল রোববার থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক কোর্সে ভর্তির আবেদন নেওয়া শুরু হয়েছে। ভর্তির আবেদন শিক্ষার্থীরা মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে করতে পারবেন। আবেদন করার যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদের ২০১২ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় গণিত,পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ের প্রতিটিতে আলাদাভাবে কমপক্ষে বি-গ্রেড (জিপিএ-৩) থাকতে হবে এবং এই চারটি বিষয়ে কমপক্ষে জিপিএ-১৭ পেতে হবে। প্রার্থীকে আবেদনের জন্য যেকোনো টেলিটক নম্বর থেকে ১৬২২২-এ এসএমএস করতে হবে এবং পরবর্তীকালে এসএমএসে পাওয়া নির্দেশনাবলি অনুসারে আবেদন করতে হবে। এসএমএস করার শেষ তারিখ ৯ অক্টোবর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর। আবেদন ফরম পূরণের ফি ইঞ্জিনিয়ারিং ও নগর পরিকল্পনা বিভাগের জন্য ৬০০ টাকা, স্থাপত্য বিভাগসহ ৭০০ টাকা।আবেদন করার সময় কোনো সমস্যার সম্মুখীন হলে চুয়েটের অফিস সময়ে ০১৫৫৫৫৫৫০১১ ও ০১৫৫৫৫৫৫০১২ নম্বরে যোগাযোগ করতে হবে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য চুয়েটের www.cuet.ac.bd এই ওয়েবসাইটেও পাওয়া যাবে।