চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল মঙ্গলবার নান্দনিক স্থাপত্যশৈলীতে গড়া নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শহীদ মিনারটির উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম।