চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২৮ দিনের ছুটি ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান মাস, ঈদুল ফিতর ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কাল রোববার থেকে ২৮ দিনের ছুটি ঘোষণা করেছে। এ জন্য ২১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সব বর্ষের ক্লাস বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে স্নাতক পর্যায়ের যেসব বর্ষের টার্ম ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেসব বর্ষের পরীক্ষা ও রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১ আগস্ট পর্যন্ত চলবে। এ ছাড়া অফিস চলাকালে স্নাককোত্তর পর্যায়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম চলবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। আগামী ১৮ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম যথারীতি শুরু হবে।