চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে নগরের ওয়াসা মোড় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, সম্প্রতি ক্যাম্পাসে ‘বেস্ট ইজ’ ও ‘পিস’ নামে দুটি ক্লাব গড়ে ওঠে। এই দুটি ক্লাবের সদস্যরা সাধারণ শিক্ষার্থীদের ক্লাবের সদস্য হতে চাপ সৃষ্টি করছেন। এ নিয়ে ওই ক্লাবের সদস্য ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গতকাল সকালে মারামারির পর সাইফ ও সোহেল নামের দুই শিক্ষার্থী সাংবাদিকদের জানান, ওই দুই ক্লাবের সদস্যরা লালখান বাজার এলাকা থেকে কিছু বগিরাগতকে ক্যাম্পাসে নিয়ে যান। এ সময় তাঁরা প্রশান্ত কুমার নাথ নামের বিবিএ পঞ্চম সেমিস্টারের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেন। এতে প্রশান্তের পিঠে জখমের সৃষ্টি হয়। এ ঘটনার পর সাধারণ শিক্ষার্থী ও ক্লাবের সদস্যদের মধ্যে হাতাহাতি শুরু হয়। আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে।