চট্টগ্রাম প্রেসক্লাবে রবি ইন্টারনেট কর্নার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে থ্রিজি ইন্টারনেট সুবিধাসহ ‘রবি ইন্টারনেট’ কর্নার চালু করেছে। এ উপলক্ষে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন।
প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। অতিথি হিসেবে ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের কনসালটেন্ট মহিউদ্দিন বাবর ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ এবং চট্টগ্রামের আঞ্চলিক কর্মকর্তা রেজোয়ান হামিদ সেজান।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, সাংবাদিকদের জন্য বিশেষায়িত এ কর্নার দ্রুত সংবাদ পাঠানো এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহে সহায়তা করবে। ইন্টারনেট কর্নার প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকতাকেও সমৃদ্ধ করবে।
রবি আজিয়াটা লিমিটেডের কনসালটেন্ট মহিউদ্দিন বাবর বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের কাজে রবি এগিয়ে আসে। শুধু তথ্যপ্রযুক্তি নয়, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও রবি চট্টগ্রাম প্রেসক্লাবের সঙ্গে জড়িত রয়েছে।
পরে প্রধান অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রেসক্লাবের মিডিয়া সেন্টারের ফিতা কেটে রবি ইন্টারনেট কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।