চট্টগ্রাম প্রেসক্লাবের বার্ষিক সম্মিলন

নানা আয়োজনে সৈকত শহর কক্সবাজারে চট্টগ্রাম প্রেসক্লাবের বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই আয়োজনে ছিল সমুদ্র দর্শন, আড্ডা, র্যা ফেল ড্র ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। ১ মে সকাল নয়টায় চট্টগ্রাম প্রেসক্লাব থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন ক্লাবের সদস্য ও তাঁদের পরিবার-পরিজন। আয়োজনের মূল ভেন্যু ছিল কক্সবাজারের পাঁচ তারকা হোটেল ওশান প্যারাডাইস।
দুপুরে আয়োজনস্থলে পৌঁছানোর পর ছিল মধ্যাহ্নভোজ। সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় জমজমাট আড্ডা। রাতের খাবারের পর হোটেলের ক্যাপ্টেন কক্স বলরুমে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যা ফেল ড্রর। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী আকলিমা মুক্তা, অজয় আর তৃষা। অনুষ্ঠানের এক ফাঁকে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেততারা চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নেতাদের সম্মাননা দেন। সব শেষে অনুষ্ঠিত হয় র্যা ফেল ড্র। এবারের র্যা ফেল ড্রতে তিনটি মেগা পুরস্কার দেওয়া হয় রিজেন্ট এয়ারের সৌজন্যে। প্রথম পুরস্কার ছিল ঢাকা-মালেশিয়া-ঢাকা, দ্বিতীয় চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রাম ও তৃতীয় পুরস্কার ছিল ঢাকা-কলকাতা-ঢাকার বিমান টিকিট। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, বৈশাখী টিভির হেড অব নিউজ অশোক চৌধুরী, বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. আলী। বিজ্ঞপ্তি