চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আব্বাস সম্পাদক মহসিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রেসক্লাবের কার্যকরি পরিষদ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এটিএন বাংলার আলী আব্বাস ও জনকণ্ঠ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক মহসিন চৌধুরী।গতকাল সোমবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ওমর কায়সার। নির্বাচনে মোট ২১৫ জন ভোটারের মধ্যে ২০৯ জন ভোট দিয়েছেন।সভাপতি পদে আলী আব্বাস পেয়েছেন ৬৪ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী যুগান্তর-এর চট্টগ্রাম ব্যুরোপ্রধান জসীম চৌধুরী সবুজ পেয়েছেন ৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মহসিন চৌধুরী নির্বাচিত হন।অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: জ্যেষ্ঠ সহসভাপতি দৈনিক আজাদীর রাশেদ রউফ, সহসভাপতি দৈনিক সমকাল-এর ব্যুরোপ্রধান কাজী আবুল মনসুর, যুগ্ম সম্পাদক প্রাইম খবর-এর কাজী মহসিন এবং অর্থ সম্পাদক দৈনিক আজাদীর শুকলাল দাশ, অপ্যায়ন সম্পাদক দৈনিক ইনকিলাব-এর আইয়ূব আলী, পাঠাগার সম্পাদক ইসলামী টিভির শহীদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক বৈশাখী টিভির রূপম চক্রবর্তী, প্রচার সম্পাদক দেশ টিভির আলমগীর সবুজ, ক্রীড়া সম্পাদক দৈনিক আজাদীর ক্রীড়া প্রতিবেদক নজরুল ইসলাম। এ ছাড়া সদস্য পদে এনটিভির চট্টগ্রাম ব্যুরোপ্রধান শামসুল হক হায়দরী, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর এ জেড এম হায়দার, দৈনিক পূর্বকোণ-এর নূর মোহাম্মদ রফিক, এটিএন বাংলার মনজুর কাদের নির্বাচিত হয়েছেন।