চট্টগ্রাম ফোরাম উত্তরার নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার উত্তরায় সম্প্রতি চট্টগ্রাম ফোরাম উত্তরার সাধারণ সভা ও ২০১১-১৩ সালের জন্য ৩২ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচন হয়। এতে এ কে এম সরওয়ারদি চৌধুরী সভাপতি ও মোহা. নুরুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।কমিটিতে মোহাম্মদ ফারুক, মো. ইমরান চৌধুরী ও আবু জাফর নিজামী সহসভাপতি, মো. মাসুদুল হক চৌধুরী ও মো. নুরুল ইসলাম যুগ্ম সম্পাদক, বাবু লিটন বড়ুয়া অর্থ সম্পাদক, মুবীন হায়দার দপ্তর ও পাঠাগার সম্পাদক, মো. আবু জাফর সাংগঠনিক সম্পাদক, মো. দৌলত উদ্দীন প্রচার ও প্রকাশনা সম্পাদক, শিক্ষা ও সাহিত্য সম্পাদক আহমেদ জসিম, মো. নুরুল হুদা সমাজকল্যাণ সম্পাদক, ডা. হাসমত আলী স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, আফসার এ খান আন্তর্জাতিক সম্পাদক, মো. আজম বীন হক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক, প্রকৌশলী সৌমিত্র মুৎসুদ্দি আইনবিষয়ক সম্পাদক, মো. জমিরউদ্দিন সিকদার মানবসম্পদ ও গবেষণা সম্পাদক, সুজিত বড়ুয়া আন্তযোগাযোগ সম্পাদক, দিলরোজা হক মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক, শামিমা খান সাংস্কৃতিক ও বিনোদন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নির্বাহী সদস্য পদে ১১ জন নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।