চট্টগ্রাম বন্দর এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন জমি থেকে ২৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বন্দর নির্বাহী হাকিম অনুপম সাহা এই আদালত পরিচালনা করেন। অভিযানে পুলিশ ও আনসারের সদস্যরা সহায়তা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বন্দর এলাকার মহেশখালের পাড় থেকে ছয়টি কাঁচা ঘর, বন্দর নতুন মার্কেটে নির্মিত একটি সেমিপাকা ঘর, একটি একচালা স্থাপনা ও একটি দোকান ঘর উচ্ছেদ করা হয়। একই এলাকা থেকে চারটি কাঁচা-ঝুপড়ি দোকান উচ্ছেদ করা হয়। এ ছাড়া বন্দর পুরাতন মার্কেটের প্রবেশমুখে অবৈধভাবে নির্মিত ফলের দোকান, চা-দোকানসহ ১০টি কাঁচা কাঠামো উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালত জানান, উদ্ধার হওয়া জমির আনুমানিক মূল্য এক কোটি টাকা।