চট্টগ্রাম বন্দর চ্যানেলে অভিযান, জরিমানা চার জাহাজকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দর চ্যানেলে বড় জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, নিরাপত্তা সরঞ্জাম না রাখাসহ বিভিন্ন অপরাধে চারটি লাইটার জাহাজকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার কর্ণফুলী নদীর বন্দর চ্যানেলে এই অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন।
জরিমানা করা চারটি জাহাজ হলো এমভি প্রিন্স অব রিদোয়ান, এমভি নিউ পারভীন, এমভি তানভীর তাওসীফ-২ ও এমভি নিউ অনাবিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন জানান, আমদানি-রপ্তানি পণ্যবাহী বড় জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরি, উপকূল অতিক্রম করার অনুমতি না থাকা, নিরাপত্তা সরঞ্জাম না রাখা এবং অতিরিক্ত পণ্যবোঝাই—এই চার অপরাধে জাহাজগুলোকে জরিমানা করা হয়েছে।