চট্টগ্রাম বন্দর থেকে চার জলদস্যু আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর জলসীমা থেকে নৌকাসহ চার জলদস্যুকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গতকাল সকাল ১০টায় কোস্টগার্ডের জাহাজ রূপসী বাংলা দিয়ে তাদের আটক করা হয়। আটক চারজন হলেন মো. জামাল (২০), মো. সালাউদ্দিন (২২), মো. রশিদ (২০) ও নবী হোসেন (৩৭)। কোস্টগার্ড জানায়, গতকাল সকালে বহির্নোঙরে এমভি সানরাইজ ওয়ান জাহাজের পাশে একটি দেশীয় ইঞ্জিনচালিত নৌকা দেখতে পান কোস্টগার্ডের সদস্যরা। এ সময় রূপসী বাংলা জাহাজে করে নৌকাটিকে ধাওয়া করে জলদস্যুদের আটক করেন তাঁরা। আটক চারজনই আনোয়ারা গহিরা এলাকার বাসিন্দা।