চট্টগ্রাম বন্দর প্রতিবেশী দেশের পণ্য ওঠানো-নামানোয় সক্ষম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান বলেছেন, বাংলাদেশের বন্দর ব্যবহার করে প্রাথমিকভাবে প্রতিবেশী দেশের বছরে ২০ লাখ টন পণ্য পরিবহনের সম্ভাবনা রয়েছে। এ পণ্য কনটেইনারে বোঝাই হলে প্রায় এক লাখ ৯০ হাজার কনটেইনারে (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) ধারণ করা যাবে। মংলা বন্দর বাদ দিলেও চট্টগ্রাম বন্দরে প্রতিবেশী দেশের এই পরিমাণ কনটেইনার ওঠানো-নামানো এখনই সম্ভব।গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বন্দরের চেয়ারম্যান কমোডর এম এ ইসলাম এই মত প্রকাশ করেন। তিনি বলেন, ট্রানজিট দেওয়ার পর প্রতিবছর প্রতিবেশী দেশের পণ্য পরিবহন বাড়লেও সমস্যা হবে না। ১০ লাখ টিইইউএস কন-টেইনার ওঠানো-নামানোর ক্ষমত-াসম্পন্ন এনসিটি জেটি পুরোদমে চালু হলে এই বাড়তি কনটেইনার ওঠানো-নামানো যাবে।মতবিনিময় সভায় ট্রানজিট-বিষয়ক উপকমিটি-১-এর সদস্য এবং বন্দর সদস্য (পরিকল্পনা ও প্রশাসন) মো. নজরুল ইসলাম, সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহান, সদস্য (অর্থ) মোশাররফ হোসেন, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল কামরুল ইসলাম ও পরিচালক (পরিবহন) গোলাম ছরওয়ার উপস্থিত ছিলেন।গত ১৩ ফেব্রুয়ারি বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকাল প্রথম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম এ ইসলাম। মতবিনিময় সভায় বন্দরের পরিচালন কর্মকাণ্ড, উন্নয়ন প্রকল্প এবং অগ্রগতির বিস্তারিত তুলে ধরেন তিনি।বন্দরের চেয়ারম্যান বলেন, বন্দরের উন্নয়নে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা তৈরি হচ্ছে। তবে স্বল্পমেয়াদে আন্তর্জাতিকমানের অপারেটর দিয়ে এনসিটি চালু, কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি (সিটিএমএস) চালু এবং কর্ণফুলী কনটেইনার টার্মিনাল প্রকল্প শেষ করা গেলে আঞ্চলিক বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ বাড়বে।বন্দরের সদস্য নজরুল ইসলাম বলেন, প্রাথমিক হিসাবে দেখা গেছে, ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট দেওয়া হলে বছরে এক কোটি ৮০ লাখ টন পণ্য পরিবহন হতে পারে। এর মধ্যে এক কোটি ৬০ লাখ টন পণ্য স্থলবন্দর দিয়ে পরিবহন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি ২০ লাখ টন সমুদ্রপথে মংলা ও চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হতে পারে। পর্যায়ক্রমে ১০-১২ শতাংশ হারে বাড়বে পণ্য পরিবহন। নেপাল ও ভুটানের পণ্য মংলা বন্দর দিয়ে পরিবহন হলেও ভারতের সাত রাজ্যের পণ্য পরিবহন চট্টগ্রাম বন্দর দিয়ে হওয়ার সম্ভাবনা বেশি।বন্দরের চেয়ারম্যান বলেন, শুধু চট্টগ্রাম বন্দর দিয়ে এই এক লাখ ৯০ হাজার কনটেইনার পণ্য পরিবহন হলেও প্রবৃদ্ধির হার হবে ৭ শতাংশ। চট্টগ্রাম বন্দর এখনই এই ৭ শতাংশ বাড়তি কনটেইনার পরিবহনে সক্ষম। বন্দরে শ্রম অসন্তোষ নিরসনের অগ্রগতি তুলে ধরে বন্দরের চেয়ারম্যান বলেন, কনটেইনার পণ্য ওঠানো-নামানোয় শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে। বাল্ক কার্গো ওঠানো-নামানোর জন্য আলোচনা চলছে। এক সপ্তাহের মধ্যে মজুরি সমস্যার সমাধান হবে।