চট্টগ্রাম বন্দর স্ক্যানিং ছাড়াই কনটেইনার খালাসের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ক্যানিং ছাড়াই চট্টগ্রাম বন্দর থেকে পণ্যভর্তি দুটি কনটেইনার খালাস করে নেওয়ার চেষ্টার সময় সেগুলো জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ। গত বুধবার রাত নয়টার বন্দরের চার নম্বর গেটে এ ঘটনা ঘটে।স্ক্যানিং না করে খালাসের চেষ্টার কারণে কনটেইনার দুটিতে কী আছে, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।কাস্টম হাউস সূত্র জানায়, চট্টগ্রাম ইপিজেডের এইচ ইউ এক্সেসরিজ লিমিটেড নামের একটি কারখানা দুটি কনটেইনারে ৭৯০ কার্টনভর্তি পোশাকশিল্প কারখানার পণ্য আমদানি করে। গত রোববার এ চালানের বিল অব অ্যান্ট্রি জমা দেওয়া হয়। নিয়মানুযায়ী কনটেইনার দুটি খালাসের আগে স্ক্যানিং বাধ্যতামূলক। কিন্তু স্ক্যানিং না করে বন্দরের চার নম্বর গেট দিয়ে কনটেইনার দুটি খালাসের প্রক্রিয়া চলছিল। খবর পেয়ে দ্রুত কাস্টম হাউসের গোয়েন্দা বিভাগের রাজস্ব কর্মকর্তা ওমর ফারুক এবং অরিন্দম চাকমা ঘটনাস্থলে গিয়ে কনটেইনার দুটি আটক করেন।রাজস্ব কর্মকর্তা ওমর ফারুক প্রথম আলোকে বলেন, কনটেইনার দুটিতে কী পণ্য আছে, তা জানতে আগামী রোববার সেগুলো খুলে দেখা হবে। তিনি জানান, কনটেইনার দুটি এখন বন্দরের হেফাজতে আছে।