চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা সৃষ্টির আশঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপরিবহন মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে পাঠানো একটি ফ্যাক্সবার্তাকে কেন্দ্র করে বন্দরে অচলাবস্থা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার পাঠানো ওই ফ্যাক্সবার্তায় বন্দরের পণ্য ও কন্টেইনার ওঠানো ও নামানোর (হ্যান্ডলিং) কাজ বেসরকারি বার্থ অপারেটরদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বন্দর চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।ওই ফ্যাক্সবার্তার পরিপ্রেক্ষিতে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন সমাবেশ করে আন্দোলনের হুমকি দিয়েছে। এ অবস্থায় করণীয় নির্ধারণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সন্ধ্যার পর জরুরি বৈঠকে বসে। রাত সাড়ে নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।