চট্টগ্রাম বন্দরে একটি জাহাজের কনটেইনারে নজরদারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে আসা একটি জাহাজের কনটেইনারে বিস্ফোরক থাকতে পারে বলে সন্দেহ করে ওই জাহাজে আসা সব কনটেইনার আলাদা রেখে নজরদারিতে রাখা হয়েছে। এক বা একাধিক কনটেইনারে বিস্ফোরক থাকতে পারে বলে সরকারের একটি সংস্থা মৌখিকভাবে জানানোর পর এই নজরদারি করা হয় বলে বন্দর সূত্রে জানা গেছে।বন্দর সূত্র জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পণ্যভর্তি কনটেইনার শ্রীলঙ্কার কলম্বো বন্দর থেকে বোঝাই করে ‘এমভি ক্রিস্টিনা এ’ গত শুক্রবার দুপুরে বন্দর জেটিতে ভেড়ে। জাহাজটি থেকে কনটেইনার নামানোর সময় সরকারের একটি সংস্থার লোকজন এসব কনটেইনার কড়া নজরদারিতে রাখার জন্য বন্দরকে জানায়।বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন গতকাল বিকেলে টেলিফোনে প্রথম আলোকে বলেন, শুল্ক বিভাগের যাচাই-বাছাই শেষে খালাস না হওয়া পর্যন্ত নজরদারি অব্যাহত থাকবে।’বন্দর সূত্র জানায়, ‘এমভি ক্রিস্টিনা এ’ জাহাজে ৬১৫ বক্স বা ৯৭৩ টিইইউএস (প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসাবে) কনটেইনার রয়েছে।