চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রপাতি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো ভাঙাচোরা লোহার (স্ক্র্যাপ) আড়ালে গাড়ির যন্ত্রপাতি আমদানি করা হয়েছে। মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা এমন প্রায় ১৮ টন যন্ত্রপাতি আটক করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা। গত মঙ্গলবার গভীর রাতে বন্দর ইয়ার্ডে একটি কনটেইনারে ভর্তি এসব যন্ত্রপাতি আটক হয়। তবে আমদানিকারকের প্রতিনিধি এসব পণ্য স্ক্র্যাপ হিসেবে ব্যবহার করা হবে বলে দাবি করেন।জানা গেছে, আমদানিনীতি আদেশ (২০০৬-০৯) অনুযায়ী, শিল্প খাতের জন্য শর্তসাপেক্ষে গাড়ির পুরোনো যন্ত্রপাতি (অটোপার্টস) আনা গেলেও এ ধরনের যন্ত্রপাতির বাণিজ্যিক আমদানি নিষিদ্ধ। শুল্ক কর্মকর্তারা যে চালানটি আটক করেন, তা বাণিজ্যিক আমদানির অটোপার্টস বলে জানা যায়। কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ঢাকার ইসলাম গার্মেন্টস নামের আমদানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য আমদানি করে।