চট্টগ্রাম বন্দরে গুঁড়ির জট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানো-নামানোর জেটির প্রায় ৪০ শতাংশ জায়গা দখল করে আছে মিয়ানমার থেকে আমদানি করা বিশালাকৃতির গাছের গুঁড়ি। এসব গাছের গুঁড়ির ওজন প্রায় ১৫ হাজার মেট্রিক টন। বড় ট্রাকে এসব গুঁড়ি একটির বেশি তোলা যায় না। এ কারণে এগুলো খালাসে বিলম্ব হচ্ছে। যে এলাকায় গাছের গুঁড়ি আছে, এর আশপাশের কোনো জেটিতে জাহাজ ভিড়িয়ে অন্য পণ্য খালাস করা যাচ্ছে না।জানা গেছে, বন্দরে গাছের গুঁড়ির জট কমানোর উপায় নিয়ে গতকাল মঙ্গলবার বন্দর চেয়ারম্যানের সঙ্গে কাঠ ব্যবসায়ীদের প্রায় দুই ঘণ্টা বৈঠক হয়। বৈঠকে ব্যবসায়ীরা তাঁদের নানা সমস্যার কথা জানান। তবে বন্দর কর্তৃপক্ষ তাঁদের দ্রুত এসব গাছের গুঁড়ি সরাতে বলে। অন্যথায় ভাড়া চার গুণ বাড়ানো হবে। এ ছাড়া কিছু গাছ মংলা বন্দরের মাধ্যমে আমদানিরও পরামর্শ দেওয়া হয় ব্যবসায়ীদের।