চট্টগ্রাম বন্দরে দশ লাইটার জাহাজকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার বন্দর চ্যানেলে ১০টি লাইটার কোস্টার জাহাজকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছেন। এসব কোস্টার ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য বহন করছিল বলে অভিযোগ পাওয়া গেছে।বন্দরের ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন আল ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিভিন্ন জাহাজ থেকে আরও সাড়ে ছয় লাখ টাকার বেশি বকেয়া মুরিং চার্জ আদায় করা হয়। কোনো কোস্টার বন্দর চ্যানেলে নোঙর করলে এ অর্থ দিতে হয়। কিন্তু কিছু জাহাজমালিক এ অর্থ না দিয়ে বছরের পর বছর বকেয়া রাখেন।জরিমানা করা লাইটার কোস্টারের মধ্যে রয়েছে এমভি মারিয়া তাসনিম, এমভি নিউব্লু ওশেন, এমভি এমরান-২, এমভি আখন্দ খুরশিদ, এমভি টিটু-৪, এমভি সজল-১, এমভি নির্ঝর-৪, এমভি ইনফিনিটি, এমভি জায়না ও এমভি বিসমিল্লাহ-১। এসব জাহাজকে সর্বনিম্ন সাত হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়।ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন আল ফারুক বলেন, ‘ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য বহনকারী জাহাজগুলো বিপজ্জনকভাবে চলাচল করলে যেকোনো সময় বন্দর চ্যানেলে কিংবা বহির্নোঙরে ডুবে ভয়াবহ দুর্ঘটনা ঘটাতে পারে।