চট্টগ্রাম বন্দরে দুই নিরাপত্তারক্ষী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের একটি কনটেইনারের তালা ভেঙে পণ্য চুরির সময় দুই নিরাপত্তারক্ষীকে আটক করেছে বন্দরের নিরাপত্তা বিভাগের গোয়েন্দারা।
গত শনিবার রাতে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার দুজন হলেন জাহিদ হোসেন ও রাজীব শরীফ।
বন্দর সূত্র জানায়, আমদানিকারক পণ্য খালাস না নেওয়ায় এই কনটেইনারের পণ্য নিলামে বিক্রির জন্য রাখা হয়েছিল। গত শনিবার দুজন পণ্য রক্ষার বদলে নিজেরাই চুরি করেন। বিষয়টি নজরে আসে নিরাপত্তা বিভাগের গোয়েন্দা কর্মীদের। এরপরই তাঁরা দুজনকে আটক করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পণ্য চুরির একটি মামলায় এই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।