চট্টগ্রাম বন্দরে দুটি চালান আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা ঘোষণায় স্যুটের কাপড় আমদানির অভিযোগে চট্টগ্রাম বন্দরে দুটি চালান আটক করেছে কাস্টম হাউসের রপ্তানি গোয়েন্দা বিভাগ। এই দুটি চালানে আমদানিকারক এক কোটি ২২ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছেন বলে রপ্তানি বিভাগের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ঢাকার পোস্তগোলা এলাকার মেসার্স সুপার শাইন ফ্যাশন লিমিটেড বন্ড লাইসেন্সের আওতায় চীন থেকে এক লাখ ২০ হাজার মিটার পোশাকশিল্পের কাঁচামাল আমদানি করে। আমদানির দলিলপত্রে ‘পলি মাইক্রো ফাইবার ফেব্রিকস’ হিসেবে এসব পণ্যের ঘোষণা দেওয়া হয়। এই পণ্যের চালান খালাসের জন্য গত ১৯ ও ২২ সেপ্টেম্বর কাস্টম হাউসে আমদানি চালান দাখিল করে প্রতিষ্ঠানটি।আমদানিকারক মিথ্যা ঘোষণা দিতে পারেন, এমন আশঙ্কায় চালান দুটির খালাস স্থগিত করে গত রোববার রাতে এই দুটি চালানের নমুনা পরীক্ষা করা হয়। আমদানিকারকের পক্ষে পণ্য খালাসে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স কার্গো লিমিটেডের প্রতিনিধির উপস্থিতিতে প্রাথমিক নমুনা পরীক্ষা করা হয়।কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, নমুনায় পোশাকশিল্পের কাঁচামাল ‘পলি মাইক্রো ফাইবার ফেব্রিকস’-এর পরিবর্তে স্যুটের কাপড় পাওয়া গেছে। প্রতি কেজি পণ্যের মূল্য ১ দশমিক ৬৭ মার্কিন ডলার ঘোষণা দেওয়া হলেও এই জাতীয় পণ্য কেজিপ্রতি তিন মার্কিন ডলার দরে খালাস করা হয়েছে।