চট্টগ্রাম বন্দরে দুর্ঘটনায় শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্রের নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা দেড়টায় চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর সূত্র জানায়, নিহত শ্রমিক মারুফ হোসেন (৩০) বেসরকারি কনটেইনার ডিপো এছাক ব্রাদার্সে কর্মরত ছিলেন। বন্দর থেকে ডিপোতে কনটেইনার নেওয়ার জন্য তিনি সিসিটি ইয়ার্ডে যান। এ সময় যন্ত্রের নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন। তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।