চট্টগ্রাম বন্দরে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর সময় দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। গত রোববার রাত একটায় এনসিটি জেটিতে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. আরাফাত মুহিদ। তাঁর বাড়ি কুমিল্লায়। তিনি বন্দরের কনটেইনার ওঠানো-নামানোয় নিয়োজিত বেসরকারি বার্থ অপারেটর এ অ্যান্ড জে ট্রেডার্সের অধীনে কাজ করতেন।
বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এনসিটি জেটিতে এমভি হেলেন রিকমার্স জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর সময় এ দুর্ঘটনা ঘটে।