চট্টগ্রাম বন্দরে নৌযানডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের মূল জেটির সামনে গতকাল রোববার বন্দরের মালিকানাধীন একটি ছোট নৌযান ডুবে গেছে। তবে এ ঘটনায় বন্দরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটেনি।
ডুবে যাওয়া জাহাজ ‘এমভি মসক’-এর মাধ্যমে বন্দরে আসা বাণিজ্যিক জাহাজে মাশুলের বিনিময়ে বিশুদ্ধ পানি সরবরাহ করা হতো।
বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলোকে জানান, প্রায় ৪০ মিটার লম্বা নৌযানটিতে বিশুদ্ধ পানি ধারণক্ষমতা ৫০০ টন। রোববার ভোরে পাইপের সাহায্যে পানিভর্তি করার পর নৌযানটি ডুবে যায়। এ সময় নৌযানে থাকা লোকজন জেটিতে নেমে যান। নৌযানটি ডুবে যাওয়ার স্থান বয়া দিয়ে চিহ্নিত করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। নৌযানটি উদ্ধারে কাজ শুরু হয়েছে।
বন্দর সূত্র জানায়, দুর্ঘটনার কারণ চিহ্নিত করতে বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমোডর শাহীন রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।