চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতি স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে পূর্বঘোষিত কাল সোমবারের ১৬ ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছে ডক-বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন। গতকাল শনিবার বন্দর রেস্ট হাউসে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আলাউদ্দিনের নেতৃত্বে ১৫ সদস্যের একটি কমিটির সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয় ফেডারেশন।কমিটির আহ্বায়ক যুগ্ম সচিব মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, আলোচনায় অগ্রগতি হয়েছে। নিয়োগকারী বার্থ অপারেটর ও শ্রমিক—উভয় পক্ষই এ ব্যাপারে আন্তরিক। ১৫ এপ্রিল ঢাকায় দ্বিতীয় দফা বৈঠক হবে।