চট্টগ্রাম বন্দরে সাত কনটেইনার পণ্য জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে সাত কনটেইনার ডুপ্লেক্স বোর্ড জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বন্দরের ৩ নম্বর ইয়ার্ড থেকে চালানটি জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, কোরিয়া থেকে ঢাকার চৌগাছা প্রিন্টিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান চালানটি আমদানি করেছে। সাত কনটেইনারে ১২০ টন ডুপ্লেক্স বোর্ড আছে। আমদানি পণ্যের ঘোষিত মূল্য প্রায় এক কোটি টাকা।
অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানটি বন্ড লাইসেন্সের শর্ত না মেনে অতিরিক্ত পণ্য আমদানি করায় এসব পণ্য জব্দ করা হয়েছে।