চট্টগ্রাম বন্দরে সার খালাসে বাধা দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরে দুটি জাহাজ সার খালাসের অপেক্ষায় আছে। কিন্তু বন্দরের একটি চক্র শুল্কায়ন ও খালাসে বাধা দিচ্ছে। এমনকি এ-সংক্রান্ত কাগজপত্র ছিনতাই করে নেওয়া হয়েছে।ঘটনার বর্ণনা দিয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান এম এইচ করপোরেশন বন্দর থানায় সাধারণ ডায়েরি করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার (বিসিআইসি) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।সম্মেলনে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. মোয়াজ্জেম হোসেন বলেন, আগামী তিন বছরের জন্য ইউরিয়া সার, কর্ণফুলী কাগজকলের কাঁচামাল এবং কারখানার যন্ত্রাংশ আমদানির জন্য এম এইচ করপোরেশনকে সর্বনিম্ন দরদাতা হিসেবে কার্যাদেশ দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী দুটি জাহাজে সার আমদানির পর বন্দরের একটি চিহ্নিত সিন্ডিকেট শুল্কায়নে বাধা দিচ্ছে। তাই প্রতিষ্ঠানটির আর্থিক ক্ষতি হচ্ছে এবং রাসায়নিক দ্রব্য খালাস করতে না পারায় কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, বিসিআইসি থেকে নথি সংগ্রহ করে চট্টগ্রাম বন্দরের কাস্টম হাউসে গেলে দরপত্রে অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা প্রবেশে বাধা দেয়। কাস্টম হাউসে গিয়ে তারা নথি শুল্কায়ন না করতে বাধা ও হুমকি দেয়। পরবর্তীকালে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের চাঁদা কাটার নামে নথি জব্দ করে রাখে।