চট্টগ্রাম বন্দরে ১৭০ অটোরিকশার চালানের খালাস স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিথ্যা ঘোষণা দিয়ে আমদানির অভিযোগে দুটি প্রতিষ্ঠানের ১৭০টি ব্যাটারিচালিত অটোরিকশার চালানের খালাস স্থগিত করেছে চট্টগ্রাম শুল্ক কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বিকেলে কাস্টম হাউসের আমদানি শাখার গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা সরেজমিন পরীক্ষার পর চারটি কনটেইনারে রাখা এসব চালানের খালাস স্থগিত করেন।শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, আমদানিকারকদের ঘোষণা অনুযায়ী এসব গাড়ি তিন আসনের হওয়ার কথা। কিন্তু প্রতিটি গাড়ি ছিল পাঁচ আসনের। এতে অন্তত ছয় লাখ টাকার শুল্ক-ফাঁকির চেষ্টা করা হয়েছে। ফলে নতুন করে এসব চালান শুল্কায়ন করা হবে।