চট্টগ্রাম বন্দরে ৩১০ টন আর্ট পেপার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্কমুক্ত সুবিধায় আনা ১৫ কনটেইনারভর্তি ৩১০ টন আর্ট পেপার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল বুধবার বন্দর চত্বর থেকে খালাস করার সময় এসব আর্ট পেপার জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নীলফামারীর উত্তরা ইপিজেডে অবস্থিত কোয়েস্ট অ্যাকসেরিজ (বিডি) লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এসব আর্ট পেপার আমদানি করে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বন্ডের আওতায় আর্ট পেপার আমদানির সুযোগ নেই। এরপরও প্রতিষ্ঠানটি এসব আর্ট পেপার আমদানি করায় তা জব্দ করা হয়েছে। এসব আর্ট পেপারের মূল্য আনুমানিক তিন কোটি টাকা। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।