চট্টগ্রাম বন্দরের একাংশে কাজ বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের একাংশে কনটেইনার থেকে পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। অসদাচরণের অভিযোগে এক শ্রমিকসর্দারের বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার জের ধরে গতকাল বুধবার রাত নয়টা থেকে তাঁরা দুটি টার্মিনালে কাজ বন্ধ রাখেন। জানা গেছে, রাত আটটায় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এস এফ ট্রেডার্সের কর্মী সালাহ উদ্দিনকে নাজেহাল করেন বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের নিযুক্ত শ্রমিকসর্দার ইয়াকুব। এ ঘটনায় ইয়াকুবের পরিচয়পত্র বাতিল করে বন্দর কর্তৃপক্ষ। এর জের ধরে মার্চেন্ট শ্রমিকেরা একজোট হয়ে কাজ বন্ধ করে দেন। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’