চট্টগ্রাম বন্দরের এনসিটি অপারেটর নিয়োগের দরপত্র বাতিলের সুপারিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) অপারেটর নিয়োগের চলমান দরপত্র বাতিল করে নতুন দরপত্র আহ্বানের সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, বিতর্কের ইতি টানতেই কমিটি বিদ্যমান দরপত্র বাতিলের সুপারিশ করেছে।সম্প্রতি এই দরপত্র-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী। সাংসদ এম এ লতিফ এর বিরোধিতা করেন। বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মনোরঞ্জন শীল গোপাল, মোস্তফা কামাল পাশা, মজাহারুল হক প্রধান, গোলাম কিবরিয়া টিপু, হাবিবুন নাহার, সামশুল হক চৌধুরী ও নসরুল হামিদ অংশ নেন।