চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম বন্দরের ডেপুটি ট্রাফিক ম্যানেজার (প্রশাসন) মশিউর রহমান বেগ এবং তাঁর স্ত্রী নিলুফা আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক শহীদুল আলম সরকার বাদী হয়ে ডবলমুরিং থানায় এই মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৭৩ লাখ ২৮ হাজার ৬৫৬ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন এবং এই সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ডবলমুরিং থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, মামলা করার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।