চট্টগ্রাম বন্দরের জন্য দুটি জাহাজ নির্মাণ করছে ওয়েস্টার্ন মেরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের জন্য দুটি জাহাজ নির্মাণ করবে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সহযোগী প্রতিষ্ঠান নিউ ওয়েস্টার্ন মেরিন শিপবিল্ডার্স লিমিটেড। গতকাল রোববার বন্দর ভবনের সভাকক্ষে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানটির এ-সংক্রান্ত চুক্তি সই হয়। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।এ দুটি জাহাজ নির্মাণে খরচ হবে প্রায় ৫৩ কোটি টাকা। জাহাজ দুটির একটি টাগবোট এবং অন্যটি এক হাজার টন পানি সরবরাহকারী জাহাজ। ওয়েস্টার্ন মেরিন জানায়, বহির্নোঙরে বড় জাহাজগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহের কাজে ব্যবহূত হবে পানি সরবরাহকারী জাহাজটি। আর টাগবোটের মাধ্যমে জেটিতে জাহাজ আনা-নেওয়া করা হবে।