চট্টগ্রাম বন্দরের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন ৬০ শতক জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই জায়গার বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী হাকিম মুহাম্মদ আবুল হাশেম সদরঘাট থানার অভয়মিত্র ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বন্দরের উপব্যবস্থাপক জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাহী হাকিম মুহাম্মদ আবুল হাশেম জানান, অবৈধ দখলদারদের সরে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তাঁরা সরে না যাওয়ায় এ অভিযান চালানো হয়। অভিযানে পাঁচটি বসতবাড়ি, ২৫টি দোকান ও একটি করাতকল উচ্ছেদ করা হয়েছে।