চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে আজ রোববার পূর্বনির্ধারিত ধর্মঘট স্থগিত করেছে ডক শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল শনিবার রাতে নগরের নিমতলায় সংগঠনের কার্যালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন ঐক্য পরিষদের নেতারা। ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড চালুর দাবিতে এ ধর্মঘট ডেকেছিল ঐক্য পরিষদ।কর্মসূচি স্থগিতের কথা নিশ্চিত করেন ঐক্য পরিষদের আহ্বায়ক আলী আশ্রাফ।