চট্টগ্রাম বন্দরের নিরীক্ষা প্রতিবেদন চেয়েছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নিরীক্ষা প্রতিবেদন চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের তিনজন কর্মকর্তা বন্দরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এই নিরীক্ষা প্রতিবেদন চান।
দুদক সূত্র জানায়, গতকাল দুদকের তিনজন কর্মকর্তা বন্দরে গিয়ে বন্দর চেয়ারম্যান ও পর্ষদের একজন সদস্যের সঙ্গে কথা বলেন। দলটি আজ মঙ্গলবার বন্দরের বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে কথা বলবে।
বন্দর সূত্র জানায়, দুদকের কর্মকর্তারা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন। এ সময় তাঁরা বন্দরের কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
দুদকের পরিচালক এ কে এম জায়েদ হোসেন খান বলেন, বন্দরের চেয়ারম্যান ও পর্ষদের একজন সদস্যের সঙ্গে আলোচনা হয়েছে। বন্দরের নিরীক্ষা প্রতিবেদনও চাওয়া হয়েছে।