চট্টগ্রাম বন্দরের পণ্য চোরাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা পণ্য কৌশলে চুরির সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন মো. নাছির মিস্ত্রি (৫০), কাপড় ব্যবসায়ী মো. মোহসিন ও জাহাঙ্গীর আলম। এঁদের মধ্যে নাছিরকে গত বুধবার ভোরে বন্দর থানার পুলিশ তাঁর হালিশহরের বাসা থেকে গ্রেপ্তার করে।নাছির বন্দর থানায় প্রথম আলোকে বলেন, চোরচক্র আগেই পণ্যের ক্রেতা ঠিক করে রাখে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা পণ্য পরিবহনে ব্যবহূত ট্রাক কিংবা কাভার্ড ভ্যানের মালিক বা চালককে নগদ টাকার লোভ দেখিয়ে তাঁদের সঙ্গে আগেই সমঝোতা করেন তাঁরা। এরপর ওই গাড়িতে করে বন্দরের পণ্য বাইরে নেওয়ার সময় মহাসড়কের যেকোনো জায়গায় গাড়ি থামিয়ে আংশিক কিংবা পুরো পণ্য চুরি করে পাচার করা হয়। অনেক সময় ট্রাকের পুরো পণ্য লুটপাট করে কৌশল হিসেবে চালকের হাত-পা বেঁধে রাখা হয় কিংবা খালি ট্রাক কিছুদিন লুকিয়ে রাখা হয়।