চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের অবনতিশীল পরিস্থিতি নিয়ে আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বন্দরের কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারীদের নিয়ে বৈঠক হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, বৈঠকে বন্দরের কর্মকর্তারা বন্দর পরিস্থিতির অবনতির কারণগুলো তুলে ধরবেন। বন্দরের কার্যক্রমে নানা সমস্যার কথাও এতে তুলে ধরা হবে।আজকের বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বন্দর-সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, বৈঠকে বন্দর পরিস্থিতির নানা দিক তুলে ধরবেন বন্দরের কর্মকর্তারা।জানা গেছে, বৈঠকে বন্দরের চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদ ও চারজন সদস্যসহ আটজন কর্মকর্তা উপস্থিত থাকবেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে।