চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এক ক্যাডেট নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গতকাল সোমবার বাংলার ঊর্মি নামের জাহাজে উঠতে গিয়ে পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ হয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শিক্ষানবিশ ক্যাডেট শুভংকর ভট্টাচার্য। তিনি সকাল সাড়ে নয়টার দিকে নৌকা থেকে জাহাজে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। তাঁর সন্ধানে সাগরে তল্লাশি চালাচ্ছে নৌবাহিনী, কোস্ট গার্ড ও বন্দরের নিজস্ব ডুবুরি দল কান্ডারি-৮।সূত্র জানায়, শুভংকর মেরিন একাডেমি থেকে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গত এপ্রিল মাসে বিএসসিতে শিক্ষানবিশ ক্যাডেট হিসেবে যোগ দেন। তিন মাস পর তাঁর চাকরি স্থায়ী হওয়ার কথা। তাঁর বাড়ি রাঙামাটির সদর উপজেলায়, বাবার নাম অমৃত লাল ভট্টাচার্য।