চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ (মাদার ভ্যাসেল) থেকে পণ্য খালাস কার্যত অচল হয়ে পড়েছে। এসব জাহাজে গম, লবণ, ডাল, জিপসাম ও সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার রয়েছে।পণ্য খালাসের দায়িত্বে নিয়োজিত ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল সূত্রে জানা গেছে, বহির্নোঙরে অবস্থানরত ১৬টি জাহাজ থেকে পণ্য খালাসের জন্য লাইটার জাহাজ বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে এসব ছোট জাহাজ পণ্য বোঝাই না করে উপকূলে ফিরে আসতে বাধ্য হয়।চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, প্রতিকূল আবহাওয়ায় পণ্য খালাস কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।আবহাওয়া দপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।