চট্টগ্রাম বন্দরের মাশুল পুনর্নির্ধারণে কোনো সিদ্ধান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের মাশুল পুনর্নির্ধারণে সুপারিশ প্রণয়ন কমিটির দ্বিতীয় বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল শনিবার বন্দর রেস্ট হাউসে এ বৈঠক হয়। ২০ এপ্রিল নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত এই কমিটির তৃতীয় বৈঠক হবে। ওই বৈঠকে মাশুল পুনর্নির্ধারণের বিষয়ে খসড়া উপস্থাপন করা হবে।