চট্টগ্রাম বিভাগীয় গণিত উত্সব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগীয় গণিত উত্সব আজ শনিবার সকাল নয়টায় নগরের সেন্ট প্লাসিড উচ্চবিদ্যালয়ে শুরু হচ্ছে। এতে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেবে।সকাল নয়টায় উত্সবের উদ্বোধন করবেন সেন্ট প্লাসিড স্কুলের প্রধান শিক্ষক অধ্যক্ষ ব্রাদার প্লাসিড প্রদীপ গোমেজ। উদ্বোধনের পর চারটি বিভাগে গণিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সবশেষে হবে পুরস্কার বিতরণ। এ ছাড়া থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশগ্রহণকারীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে উত্সবে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।