চট্টগ্রাম বিমানবন্দর থেকে মীর নাছির গ্রেপ্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীর নাছিরউদ্দিন
মীর নাছিরউদ্দিন

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিনকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় অভিবাসন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, বুধবার চট্টগ্রাম নগরের আলমাস সিনেমা হলের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনায় দুজন অগ্নিদগ্ধ হন। এ ঘটনায় চকবাজার থানায় মামলা করা হয়। এ ছাড়া একই দিন কাজীর দেউরীর নাসিমন ভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। এ দুই মামলায় মীর নাছিরকে আসামি করা হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাঁকে (মীর নাছির) গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সাম্প্রতিক ঘটনায় দুটি মামলা রয়েছে।’ এ দুই মামলায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে এডিসি মিজানুর রহমান জানান। এদিকে মীর নাছিরকে গ্রেপ্তারের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিন্দা ও প্রতিবাদ জানান।