চট্টগ্রাম বিমানবন্দরে আবার স্বর্ণ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার সকালে এয়ার এরাবিয়ার একটি বিমানযোগে এই দুই যাত্রী শারজা থেকে চট্টগ্রাম আসে। তাঁদের নাম রহিম উদ্দিন ও নুরুল হক। তাঁদের জুতা ও মানিব্যাগ তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন প্রায় ৭০০ গ্রাম।
বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত শুল্ক বিভাগের সহকারী কমিশনার পারভেজ আল জামান জানান, উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা। দুই যাত্রীর পাসপোর্ট জব্দ করে তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে।