চট্টগ্রাম বিমানবন্দরে কাল ভোর থেকে বিমান ওঠা-নামা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাল মঙ্গলবার ভোর পৌনে ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবীর আজ রাতে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে আজ সন্ধ্যায় চট্টগ্রাম ও কক্সবাজারে ১০ নম্বর মহা বিপৎ​সংকেত ঘোষণা করা হয়। এরপরই আগামীকাল ভোর থেকে উড়োজাহাজ ওঠা-নামা বন্ধের ঘোষণা এল।
উইং কমান্ডার রিয়াজুল কবীর বলেন, আজ রাত সাড়ে ১১টা পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী উড়োজাহাজ ওঠা-নামা করেছে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড় ‘মোরা’ মঙ্গলবার সকালে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ফুট উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে উপকূলীয় এলাকা।