চট্টগ্রাম বিমানবন্দরে ছয় কেজি সোনাসহ দুই যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ১৩ দিনের ব্যবধানে আরও একটি সোনার চালান ধরা পড়েছে। গতকাল রোববার দুই যাত্রীর কাছ থেকে ৫৩টি সোনার বার জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ। এ ঘটনায় মো. ইকবাল ও রাশেদুল ইসলাম নামের দুই যাত্রীকে আটক করা হয়েছে।বিমানবন্দর সূত্র জানায়, গতকাল বেলা ১১টায় দুবাই থেকে ফ্লাই দুবাই এয়ারওয়েজের একটি বিমানে এই দুজন চট্টগ্রাম অবতরণ করেন। এ সময় তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের সহকারী কমিশনার সুশান্ত পাল তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।সুশান্ত পাল প্রথম আলোকে জানান, জিজ্ঞাসাবাদ করে তাঁদের কোমরে বাঁধা অবস্থায় ৫৩টি সোনার বার উদ্ধার করা হয়। প্রায় ছয় কেজি ওজনের সোনার বারের মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে তিনি জানান।শুল্ক কর্মকর্তারা জানান, আটক দুজনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ২৩ জুলাই এই বিমানবন্দরে মীর মো. শাহনেওয়াজ নামের এক যাত্রীর ব্যাগ থেকে ১৭ কেজি ৪০০ গ্রাম ওজনের ১৪৬টি সোনার বার ও ৯৮টি গয়না জব্দ করা হয়।