চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইফেরত এক যাত্রীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কম ভাড়ার গাড়িতে ওঠার কারণে অন্য গাড়ির চালকেরা সংঘবদ্ধ হয়ে তাঁর ওপর এই হামলা চালায়।চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে গতকাল রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুবাইফেরত হামলার শিকার যাত্রীর নাম মনির উদ্দিন।গতকাল সকাল সাড়ে ১০টায় ফ্লাই দুবাই নামের একটি উড়োজাহাজে চড়ে তিনি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন। পরে তিনি গ্রামের বাড়ি বোয়ালখালীর শাকপুরা যাওয়ার জন্য এক হাজার ৩০০ টাকা দিয়ে একটি মাইক্রোবাস ভাড়া করেন। এর আগে বিমানবন্দরের অপেক্ষমাণ মাইক্রোবাসের চালকেরা তাঁর কাছে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা ভাড়া হাঁকেন। ওই গাড়িতে না ওঠে তিনি কম ভাড়ায় অন্য একটি গাড়ি নেন।মনির উদ্দিন জানান, ভাড়া করা মাইক্রোবাসটির যাত্রার মুহূর্তে ওখানকার অপর দুই-তিনজন চালক এসে বলেন, গাড়ি যেতে পারবে না। তাদের গাড়ি করে যেতে হবে। কিন্তু তাদের গাড়ি দুই হাজার টাকার কমে যাবে না বলে জানিয়ে দেয়। একপর্যায়ে জোর করে মাইক্রোবাস থেকে মালপত্র নামিয়ে দেয়। এ সময় মনির উদ্দিন ও সঙ্গে থাকা তাঁর ভাই জমিরকে মাইক্রোবাসের চালকেরা মারধর ও লাথি মারে বলে অভিযোগ করেন মনির।মনির উদ্দিন বলেন, ‘একটি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা মাইক্রোবাসের চালকদের হাতে হয়রানির শিকার কেন হবে? এ জন্য আমি একটি লিখিত অভিযোগ দিয়ে এসেছি।’ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সংশ্লিষ্ট একজন মনিরের লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেন। ওই সদস্য বলেন, বিমানবন্দরের বাইরে মাইক্রোবাসের চালকদের একটি সংগঠন গড়ে উঠেছে, যাদের কোনো বৈধতা নেই।