চট্টগ্রাম বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যুদ্ধাপরাধীদের দেশত্যাগে কড়াকড়ি আরোপের অংশ হিসেবে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয় বলে জানা গেছে।শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদ উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, ‘আমরা বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। যুদ্ধাপরাধীরা যাতে দেশত্যাগ করতে না পারে, এ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিমান ছিনতাইয়ের আশঙ্কা আছে বলে গত মাসে আমাদের কাছে তথ্য এসেছে। এ বিষয়টিও আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি।’