চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর পাসপোর্ট ছিনিয়ে নিল পুলিশ!
পাওনা টাকা আদায় করতে দুবাইগামী এক যাত্রীর পাসপোর্ট ছিনিয়ে নেন এক পুলিশ কনস্টেবল। পরে ওই পুলিশ সদস্যের কাছ থেকে পাসপোর্ট উদ্ধার করা হলেও দুবাই যেতে পারেননি ভুক্তভোগী যাত্রীটি।গতকাল সোমবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। পরে ক্লোজ সার্কিট ক্যামেরা দেখে সাদা পোশাকের ওই পুলিশ কনস্টেবলকে বিমানবন্দর এলাকা থেকে শনাক্ত করে অভিবাসন পুলিশ। কনস্টেবলের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনিয়ে নেওয়া পাসপোর্টটি। বিমানবন্দর সূত্র জানায়, গতকাল সকালে দুবাই যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন ফেনীর বাসিন্দা আবুল হাশেম (৪০)। এ সময় সাদা পোশাকে বিমানবন্দরে আসেন পুলিশ কনস্টেবল শাহ আলম। তাঁরা দুজন প্রতিবেশী। শাহ আলম বর্তমানে চট্টগ্রাম আদালতে কর্তব্যরত।নগর পুলিশের সহকারী কমিশনার (ইমিগ্রেশন) মিজানুর রহমান মুন্সী প্রথম আলোকে বলেন, তাঁরা দুজন পূর্বপরিচিত। দুজন কথা বলার একপর্যায়ে সাদা পোশাকে থাকা পুলিশ কনস্টেবল আবুল হাশেমের পাসপোর্ট ছিনিয়ে নিয়ে চলে যান। এ কারণে আবুল হাশেম বিমানযোগে দুবাই যেতে পারেননি।নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. মাইনুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কনস্টেবল শাহ আলম ওই যাত্রীর কাছে এক লাখ ৬০ হাজার টাকা পেতেন। এ নিয়ে দুজনের মধ্যে সমস্যা হয়।