চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিমানবন্দরে নিয়োজিত শুল্ক বিভাগের কর্মকর্তারা এসব স্বর্ণের বার উদ্ধার করেন।
চট্টগ্রাম বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত শুল্ক বিভাগের সহকারী কমিশনার মশিয়ার রহমান প্রথম আলোকে জানান, ওমান এয়ারলাইনসের একটি বিমান গতকাল শুক্রবার বিকেলে বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানের তিন যাত্রীর কাছ থেকে ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়।